সময় টিভির এমডিসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত
প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বেসরকারি গণমাধ্যম সময় টেলিভিশন–এর ম্যানেজিং ডিরেক্টর আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৭ জুন তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বুধবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এ আদেশ দেন।
সমন জারি হওয়া অন্য আসামিরা হলেন- শামীমা সুলতানা চৌধুরী, নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও মো. সানী চৌধুরী।
আদালতের আদেশে বলা হয়েছে, দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আসামিদের আগামী ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হতে হবে।