অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, ১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, ১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ। ছবি: সংগৃহীত

চলতি বছরের ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অবসরে যাওয়ার আগে তিনি বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে ১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ দেবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর। সে বয়স পূর্ণ হওয়ায় তিনি নির্ধারিত সময়েই অবসর গ্রহণ করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবসরের আগে বিচারকদের উদ্দেশে এটিই হবে তার শেষ আনুষ্ঠানিক বক্তব্য।

১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের বিভিন্ন জেলা আদালতে কর্মরত উচ্চপদস্থ বিচারকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন প্রধান বিচারপতি।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে তাকে গত ১০ আগস্ট নিয়োগ দেওয়া হয় এবং পরদিন তিনি শপথ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের সংস্কার ও উন্নয়ন নিয়ে যে রোডম্যাপ তিনি ঘোষণা করেছিলেন, গত দেড় বছরে তার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই তিনি বিদায়ী ভাষণে আলোচনা করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495