নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে করা বিরূপ মন্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
বেলা ১১টার পর আইনজীবীদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন বিএনপির এই নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ কয়েকজন আইনজীবী।
আদালতে ফজলুর রহমান বলেন, “টক শোতে যা বলেছি, তা ছিল স্লিপ অব টাং। আল্লাহর পরে আদালতকে সম্মান করি। আমি নিঃশর্ত ক্ষমা চাই।”
এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।