মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সফরত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এই সিদ্ধান্ত দেন। যাচাইয়ে দেখা যায়, প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর ও তালিকাভুক্ত তথ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে।

তবে একই সময়ে যাচাই-বাছাইয়ে মুন্সীগঞ্জ-১ আসনের পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির শেখ মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজী, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের রোকেয়া আক্তার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

এদিকে, মুন্সীগঞ্জ-২ (টংগীবাড়ী ও লৌহজং) আসনের সব প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495