কুড়িগ্রামে সাইক গ্রুপের জব ফেয়ারে চাকরি পেলেন ২০০ জন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

কুড়িগ্রামে সাইক গ্রুপের জব ফেয়ারে চাকরি পেলেন ২০০ জন। ছবি: মনোযোগপ্রকাশ

জাপানে দক্ষ জনশক্তি রপ্তানি এবং দেশের অভ্যন্তরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করেছে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। রবিবার সকাল ১১টায় জেলা সদরের খলিলগঞ্জে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

জব ফেয়ারে চারটি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে জেনারেল কেয়ারগিভিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জনকে চাকরি প্রদানের ব্যবস্থা করা হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির ট্রেনিং কো-অর্ডিনেটর সেখ সালেহ আহমেদের সভাপতিত্বে এবং অ্যাকাউন্টস অফিসার মোর্শেদ শফিকুন্নবীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে বক্তব্য রাখেন কুড়িগ্রাম এলজিইডির রিজিওনাল লাইভলিহুড অফিসার আব্দুল হাই, সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মামুনুর রশিদ এবং জব প্লেসমেন্ট অফিসার সৈকত কুমার বিশ্বাস।

জব ফেয়ারে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা জানান, সাইক থেকে কেয়ারগিভিংয়ে লেভেল-২ সম্পন্ন করে ভালো বেতনে চাকরি পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ২০০ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের ভাষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাপানে কাজ করার সুযোগ পাবে। বেকারত্ব দূরীকরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ট্রেনিং কো-অর্ডিনেটর সেখ সালেহ আহমেদ বলেন, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে সাইক গ্রুপ সবসময় কাজ করছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় আমাদের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে ও স্কলারশিপের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সহজেই চাকরি লাভ করতে পারছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495