রাজিবপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে হাঁস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তরের সামনে চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১৮০টি পরিবারের মাঝে এসব হাঁস বিতরণ করা হয়।

এর মধ্যে, রাজিবপুর সদর ইউনিয়নের ৫৯টি, কোদালকাটি ইউনিয়নের ৬১টি এবং মোহনগঞ্জ ইউনিয়নের ৬০টি পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, তাছাব্বর হোসেন (ফাহাদ), মুকুল মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495