কুড়িগ্রামের উলিপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

যোগদানকারীদের মধ্যে ছিলেন—হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, সদস্য নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতা-কর্মী।

নবাগতরা জানান, দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতার পর জামায়াতে ইসলামী’র নীতি ও আদর্শের সঙ্গে একত্ববোধ থেকে তারা দলটিতে যোগ দিয়েছেন। শফিউর রহমান বলেন, “দীর্ঘ ভাবনার পর আমরা এই পদক্ষেপ নিয়েছি। জামায়াতে ইসলামী ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, সেই লক্ষ্যেই আমরা যুক্ত হয়েছি।”

জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী লোকের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের সাংগঠনিক শক্তি বাড়াবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফের উলিপুর গড়ে তুলব।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495