গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ জেলা-এর তিনটি আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। জেলায় মোট ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ‘না’ ভোট দেন। অপরদিকে ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন।
শুক্রবার গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত গণভোটের রেজাল্টশিট প্রকাশ করেন।
এতে দেখা গেছে, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।
গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।
গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।