দোকানে ঢুকে পড়ল তেলবাহী ট্রাক, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারানো একটি তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায়।
ওসি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাটগামী ট্রাকটি ট্রান্সমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। আহত ও নিহতদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।