এবার ‘জয় বাংলা‘ স্লোগান দিয়ে শহীদ মিনারে ফুল দিলেন যুবলীগের নেতারা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুবলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলার চন্দনপুর ইউনিয়ন–এর গয়ড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণ করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় বরখাস্ত ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল্লাহসহ অন্যান্য নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন। যুবলীগ নেতা ডালিম হোসেন এ ছবি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেছেন, দীর্ঘ ১৯ মাস পর গয়ড়া বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হলো।

উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিও সম্প্রতি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

ঘটনাটি বিএনপি সাধারণ নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495