সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে আহত সেই শিশুর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক-এ গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতর গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তাকে দ্রুত তার মা-বাবার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন শিশুটির মা।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কীভাবে ইকোপার্কের গভীরে পৌঁছাল, তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে কি না অথবা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় গুরুত্বসহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495