ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা প্রাণ হারান।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপানে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস অসুস্থ হয়ে পড়েন। পরে সৌরভকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। একই সময়ে শ্রীনিবাস নিজ বাড়িতে মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495