টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার সিএনজিচালক আকবর আলী (৫৫), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালিপাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বাসের চালক গাড়িসহ পালিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মরদেহগুলো বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরবর্তীতে থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495