যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি, তারপর...

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধারণ যাত্রী মনে করে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে বাসের যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। একই সঙ্গে মাহেন্দ্র স্ট্যান্ডে বাড়তি ভাড়া দাবি করার অভিযোগে দুই চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, যাত্রীদের স্বস্তিতে যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495