দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের আশঙ্কা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিন নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে অধিকাংশ যাত্রী এখনও নদীতে তলিয়ে গেছেন। স্থানীয়রা দ্রুত ঘাটে জড়ো হয়েছেন। উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495