কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা-মা ও সন্তান রয়েছেন।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495