অবৈধভাবে বালু উত্তোলন করে সেতু নির্মাণে ব্যবহার: প্রকৌশলীর কারাদণ্ড ও প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা জরিমানা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সেতু নির্মাণে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত জানান, ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর। তাই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ব্যবহৃত ড্রেজারটি জব্দ ও অপসারণ করা হয়।