ঝিকরগাছায় চাঁদাবাজি ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছার বাঁকড়া বাজারে বিএনপি নেতা জামির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন বিকাশ এজেন্ট মফিজুর রহমান। ১১ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১২ এপ্রিল ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মফিজুর রহমান যশোর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযুক্ত জামির হোসেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বাঁকড়া বাজার কমিটির সাবেক সভাপতি।

লিখিত অভিযোগে মফিজুর রহমান উল্লেখ করেন, তিনি বিএনপি পরিবারের সন্তান এবং তার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঝিকরগাছা থানার অধীন বাঁকড়া বাজারে একটি ব্যবসা পরিচালনা করেন এবং সেখানে একটি বিকাশ কাস্টমার কেয়ার সেবা চালু আছে।

অভিযোগে আরও বলা হয়, ১১ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী- জহুরুল, কালা সাঈদ, রাহাত আদিলসহ আরও অনেকে—এলোপাতাড়ি হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে, মফিজুর রহমানকে টেনে বের করে বিএনপি কার্যালয়ে নিয়ে গিয়ে আটক রেখে মারধর করে বলে অভিযোগ করা হয়। পরে তার স্ত্রী, পরিবার ও প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে এবং এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ। ঘটনার প্রমাণ হিসেবে দোকানের সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495