জামালপুরে গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রায় দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495