স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ যুবক গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার (৩ মে) রাতে কামারখোলা–এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩২), জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৫) এবং শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি অটোরিকশায় করে বরুড়া থেকে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে কামারখোলা–এওয়াজবন্দ সড়কের নির্জন এলাকায় পৌঁছালে তিনজন যুবক মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। এরপর তারা অশালীন আচরণ শুরু করে। পরে ফোন করে আরও দুইজনকে ডেকে আনে।

এরপর তারা ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে গৃহবধূকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

একপর্যায়ে স্বামীকে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনায় মোট পাঁচজন জড়িত ছিল। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495