অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা বিএনপি নেতার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইনভিত্তিক আম ব্যবসাকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করতে ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক, যিনি আশরাফুল ভেড়ী নামেই বেশি পরিচিত।

মঙ্গলবার (৫ মে) বিকেলে এক সাক্ষাৎকারে তিনি জানান, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে আস্থার ঘাটতি রয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও নিচ্ছেন।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের জীবনে আম একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। এই ফলকে ঘিরেই অনেকের জীবিকা ও স্বপ্ন জড়িয়ে আছে। তাই আমের উন্নয়ন ও সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনলাইন আম ব্যবসা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেক সময় আগাম অর্থ পরিশোধ করতে হয়, যা নিয়ে ক্রেতাদের মধ্যে শঙ্কা থাকে। ‘আম কার্ড’ চালু করা হলে বিক্রেতাদের পরিচয় নিশ্চিত হবে এবং এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশ্বাস তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে অনলাইন আম ব্যবসায় স্বচ্ছতা ও আস্থার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495