তেঁতুল গাছের মগডালে মিলল নিখোঁজ নারী, ফায়ার সার্ভিস দেখে ঝাঁপ দিলেন পুকুরে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ করেই তিনি পাশের পুকুরে ঝাঁপ দেন।

বুধবার (৬ মে) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে থেকেই সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। এ সময় তাকে কখনও বসে আবার কখনও শুয়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে শুরুতে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে তারা ওই নারীকে গাছের মগডালে দেখতে পান। এ সময় হঠাৎ তিনি পাশের পুকুরে লাফ দিলে দ্রুত তাকে উদ্ধার করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495