শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে অপমান করার ঘটনায় শিক্ষিকা বরখাস্ত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ার সদর উপজেলায় বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়াকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে অপমান করার ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে বুধবার এ তথ্য জানানো হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর গলায় জুতার মালা পরিয়ে তাদের পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগানো হয়। পরে তাদের বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরানো হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495