আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে মঙ্গলবার (১২ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

সোমবার (১১ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারে ডাবল সার্কিট নির্মাণ, লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ পরিচালিত হবে।

এ কারণে ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙা বাড়ি সেকশন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে বামনসুর ফিডারের লোড বিভাজনের মাধ্যমে নতুন একটি ১১ কেভি ফিডার চালুর কাজও সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সংস্থাটি জানিয়েছে, এসব উন্নয়নমূলক কাজ শেষ হলে গ্রাহকরা ভবিষ্যতে আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495