আন্তর্জাতিক নার্স দিবসে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের বর্ণাঢ্য র‍্যালি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: প্রতিনিধি

“আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউট।

মঙ্গলবার সকালে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নার্সদের মানবসেবামূলক অবদানকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের নার্সদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। র‍্যালিটি পরিচালনা করেন সুবাস চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী অংশ নেন। দিবসটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495