মাদক বিক্রেতাকে ধরিয়ে দিয়ে সম্মাননা পেলেন বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এক বিএনপি নেতাকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে আয়োজিত সভায় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন ফকির।

উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে জনসম্পৃক্ততা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে মাদক সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিএনপি নেতা জামাল উদ্দিন ফকির এলাকায় এক মাদক ব্যবসায়ীকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুললে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495