গাইবান্ধায় মাদক ব্যবসায়ী বিএনপি নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৫৯ এএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ফিরোজ কবির। তিনি উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে ডিশ ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুনভরি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবা বিক্রির ঘটনায় হাতেনাতে ফিরোজ কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মানুষের সহযোগিতাও প্রয়োজন। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495