হোটেলে যুবদল সভাপতির স্ত্রী, সহ-সভাপতির সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বরিশালের একটি আবাসিক হোটেলে যুবদলের এক নেতার সঙ্গে নিজের স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগ তুলে হোটেল থেকে তাকে টেনে বের করে আনার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারী স্বামী মো. সবুজ, ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি। তার দাবি, একই ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আওলাদ ফরাজির সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. সবুজ বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে যান। সেখানে তিনি তার স্ত্রী শেওলা বেগম এবং আওলাদ ফরাজিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হোটেল থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যান।

ঘটনার সময় সকালে তারা ভোলা থেকে স্পিডবোটে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন বলেও জানা গেছে।

স্বামী মো. সবুজ আরও দাবি করেন, গত ছয় মাস ধরে তার স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তার ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনের কল রেকর্ডে কয়েকজন পুরুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথোপকথনের তথ্য পাওয়া গেছে।

এদিকে স্থানীয় যুবদল নেতারা জানিয়েছেন, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং সাংগঠনিকভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো থানায় লিখিত অভিযোগ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কঠোর নজরদারি প্রয়োজন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495