এবি পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক, উপজেলা আহ্বায়কসহ ১০ নেতার এনসিপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শাখার আহ্বায়কসহ ১০ জন নেতা নতুনভাবে এনসিপিতে যোগদান করেছেন বলে জেলা জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩০ অক্টোবর) রাত ১১টায় তাদের মধ্যে ৬ জন আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগদান করেছেন, বাকি ৪ জনের যোগদান আজ বা আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরজামাল, জেলা শাখার সদস্য আইয়ুব আলী, আমিনুল ইসলাম, দুলাল সরকার, স্বপন সরকার, ও উপজেলা শাখার সদস্য সাইফুল ইসলাম।

 

ছবি : মনোযোগ প্রকাশ

এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, যোগদানকারীরা এনসিপির আদর্শ ও সাংগঠনিক কাঠামোর প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। যোগদানকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ তাদের হাতে ফুলের তোড়া গ্রহণ করেন। কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকেও নবাগত ৬ সদস্যকে ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।

এব্যাপারে এবি পার্টির সদ্য পদত্যাগকৃত সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ বলেন, “আমরা ১০ জন এবি পার্টি থেকে পদত্যাগ করে এনসিপির সাংগঠনিক আদর্শে উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় যোগদান করেছি। সংগঠন ইতোমধ্যে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, “বেশ কিছু দায়িত্বশীল নেতা আমাদের দলে যোগদান করেছেন, যা আমরা সাধুবাদ জানাই। এনসিপি চিহ্নিত ফ্যাসিস্ট ছাড়া সবার জন্য উন্মুক্ত। এটি গণমানুষের দল, ছাত্র-জনতার দল; যে কেউ যে কোনো সময়ে এই দলে যুক্ত হতে পারে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495