ভোলায় তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ভোলায় প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজার আগে বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তারা জানাজাস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, তোফায়েল আহমেদ ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদল কর্মী রহিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে ওই বিদ্যালয়ের মাঠে জানাজা আয়োজন না করার দাবি জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ দলটির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।

উল্লেখ্য, উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বিকেলে সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। একই দিন বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ হেলিকপ্টারে করে ভোলায় নেওয়া হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত ২৪ সেপ্টেম্বর থেকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495