কুড়িগ্রামে জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
কুড়িগ্রামে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি এনজিও সংস্থা আশা মোট ৪৩০টি কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। সোমবার বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা গুদামে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কম্বল তুলে দেওয়া হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আবুবক্কর সিদ্দিক, ডিস্ট্রিক্ট ম্যানেজার (ট্রেইনি) শাহীন সরকার, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবির, টেক্সটাইল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল জলিল, সাপোর্ট ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বকসী, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মোস্তফা এবং কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
হস্তান্তর শেষে জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, “প্রতিবছর শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ আশা গ্রহণ করে থাকে—তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা শীতকালে মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
কম্বলগুলো অচিরেই জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন জানায়।