মির্জা ফখরুল বাউলের পক্ষ নেওয়ায় ওলামা দল নেতার পদত্যাগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম

মুফতি মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান। বাউল আবুল সরকারের বিতর্কিত মন্তব্যকে মহাসচিব পরোক্ষভাবে সমর্থন করেছেন—এ অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত জানান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভণ্ড বাউলের পক্ষ নেওয়ায় আমি পদত্যাগ করলাম।” তিনি জানান, বাউলের বক্তব্যকে মহাসচিবের পরোক্ষ সমর্থন করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিবৃতিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানিয়ে বলেন, “মহাসচিবের কটূক্তি ও বাউলের পক্ষে অবস্থানের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।” একইসঙ্গে তিনি দাবি করেন, বিএনপিকে ইসলামের বিপরীতে দাঁড় করানোর মতো কর্মকাণ্ডের নেপথ্যে কারা আছে তাও খতিয়ে দেখা প্রয়োজন।

পদত্যাগ বিষয়টি নিশ্চিত করে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, মহাসচিবের মন্তব্যের প্রতিবাদ হিসেবেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টসহ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495