ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক বলেন, পার্কিং করা অবস্থায় বাসের চালক বাসটি রেখে চলে যান। কিছু সময় পর স্থানীয়রা বাসে আগুন দাউদাউ করে জ্বলতে দেখেন। পরে চালক ও আশপাশের লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছিলেন। বাসচালকের দাবি, দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন দিয়েছে। প্রাথমিকভাবে ২–৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ আহত হয়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495