কুড়িগ্রামে জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটেছে, যার ফলে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন- আলতাফ (৫০), এরশাদ (৩৫), কুলসুম বেগম (৫০)।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।