চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তনের দাবিতে দলটির স্থানীয় নেতাকর্মীরা শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন। মিঠাদিঘী এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অবরোধকারী নেতাকর্মীরা ‘অবৈধ নমিনেশন মানি না, মানব না’ ও ‘টাকার বিনিময়ে নমিনেশন মানি না মানব না’ শ্লোগান দেন। তাদের দাবি, চট্টগ্রাম-১৫ আসনের জন্য ‘জনগণের প্রার্থী’ হিসেবে মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হয়নি এবং তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের কাছে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান।

বিক্ষোভের কারণে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী থেকে কেরানিহাট পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। পরে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় একই দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495