ওয়াজের মঞ্চে স্ট্রোক করে লুটিয়ে পড়লেন বক্তা, হাসপাতালে মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসির মাহফিলের মঞ্চে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে লুটিয়ে পড়েন তরুণ বক্তা ও ইমাম মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (৭ ডিসেম্বর) রাতের খাবি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুমা গ্রামে আয়োজিত তাফসির মাহফিলে প্রধান বক্তাদের একজন ছিলেন তিনি। বয়ানের কিছুক্ষণ পরেই স্টেজেই হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। রেখে গেছেন আড়াই বছর বয়সী একটি সন্তান।

স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতে চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন তিনি। কিছুক্ষণ পরেই ব্রেন স্ট্রোক করে স্টেজেই ঢলে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজা এবং বিকেলে নিজ গ্রাম খামার গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495