পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয় ছিল।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাইফুদ্দীন আহমদ জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তিনি বর্তমানে কিছুটা বিশ্রামে থাকতে চান, তাই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে কে দায়িত্ব নেবেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।