কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

গ্রেপ্তারকৃত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপি নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব২। বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জাকির হোসেন শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

র‍্যাব জানায়, আগারগাঁওয়ের হোটেল ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে দীর্ঘ দিন ধরে ভয়ভীতি দেখিয়ে কিস্তিতে প্রায় দেড় লাখ টাকা চাঁদা আদায় করে জাকির ও তার সহযোগীরা। গত ৩০ মার্চ তারা পুনরায় ৫০ হাজার টাকা দাবি করলে বিপাকে পড়েন ওই ব্যবসায়ী। নিরুপায় হয়ে আলমগীর বিভিন্ন সমিতি থেকে ঋণের কিস্তি তুলে সেই টাকা পরিশোধ করেন।

অমানবিক এই চাঁদাবাজিতে দিশেহারা হয়ে ব্যবসায়ী আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী ব্যবসায়ীর মামলার প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি জাকিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495