মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেফতার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম

মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২–এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শামসুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জনি ও তার গ্রুপ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও অস্ত্রের মহড়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে র‌্যাব-২ সদর দপ্তর বসিলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরও পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ রক্তচোষা জনিকে গ্রেফতার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495