আবু সাঈদ হত্যা: বেরোবি শিক্ষক মশিউর-আসাদুজ্জামানের ১০ বছর কারাদণ্ড
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় প্রদান করেন।
রায়ে বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।