দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ঘোষণা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
চলতি ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি—১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে ধারাবাহিকভাবে পাঁচ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
চলতি শিক্ষাবর্ষে এটিই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি। পাশাপাশি ছুটির তালিকায় এটি পঞ্চম ছুটি হিসেবেও গণ্য হচ্ছে।
এদিকে নির্বাচনের দিন ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষিত থাকলেও তার আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।