টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি পালিত হবে। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে কার্যক্রমে বিরতি রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি থাকবে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত।

তারপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে। এ ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ঘোষিত সরকারি ছুটি। ফলে মোট পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শ্রেণিকক্ষে কার্যক্রম হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, এটি চলতি বছরের প্রথম বড় ধরনের ছুটি এবং মোট পঞ্চম ছুটির মধ্যে একটি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টানা পাঁচ দিনের ছুটিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটি শেষে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরে পড়ার প্রস্তুতি নিশ্চিত করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495