ইকরাকে নিয়ে জাহের আলভীর নতুন পোস্ট, বিতর্কের ঝড়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। তবে আগের ভিডিওবার্তার মতো এবারও সহানুভূতির বদলে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) ফেসবুকে দেওয়া পোস্টে আলভী তার স্ত্রীকে ‘ইকলি’ সম্বোধন করে একাধিক আবেগঘন প্রশ্ন তোলেন। তিনি লেখেন, যদি তার জায়গায় তিনি চলে যেতেন, তাহলে পরিস্থিতি কি ভিন্ন হতো? তাদের সন্তান ‘রিযিক’-এর ভবিষ্যৎ নিয়ে যারা এখন উদ্বেগ প্রকাশ করছেন, তারা কি তখনও একই আচরণ করতেন? বন্ধুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি কল্পনার ভাষায় লেখেন, কোনো একদিন পাহাড়ের চূড়ায় বসে স্ত্রীর সঙ্গে আবার কথা বলবেন—রাগ, অভিমান আর ভালোবাসার কথোপকথনের মধ্য দিয়ে।

তবে পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই অভিযোগ করেন, আবেগঘন ভাষার আড়ালে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এমন পোস্ট কতটা গ্রহণযোগ্য—সে প্রশ্নও তোলেন অনেকে।

সমালোচনা বাড়তে থাকলে একপর্যায়ে আলভী পোস্টের মন্তব্যের সুযোগ বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে ছড়িয়ে পড়ে এবং বিতর্ক আরও বিস্তৃত হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মারা যান আফরা ইভনাথ খান ইকরা। তার পরিবার দাবি করেছে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495