সৎ থাকলে দেশ ছাড়তে হয় না: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা বর্তমানে ব্যবসায়িক ব্যস্ততার কারণে বড় পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে নতুন করে আলোচনায় এসেছেন তারা, বিশেষ করে বর্ষার সম্ভাব্য রাজনৈতিক আগমন নিয়ে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, অভিনয়ের বাইরে দীর্ঘদিন ধরেই মানুষের সেবামূলক কাজে যুক্ত রয়েছেন বর্ষা। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজনীতিতে আসা উচিত বলেও মনে করেন তিনি।

অনন্ত জলিল বলেন, বর্ষা ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন এবং তিনি মনে করেন, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতা বর্ষার রয়েছে। মানুষের সঙ্গে তার মিশে যাওয়ার ক্ষমতা এবং আচরণ তাকে একজন সম্ভাবনাময় নেতা হিসেবে গড়ে তুলতে পারে।

তিনি আরও জানান, গ্রামে গেলে বর্ষা ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষের পাশে থাকেন। নিজ হাতে সহায়তা দেন এবং দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করে থাকেন, যা তার ধৈর্য ও মানবিকতার পরিচয় বহন করে।

সবশেষে অনন্ত জলিল বলেন, তারা সবসময় ভালো কাজের পক্ষে থেকেছেন এবং নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। তিনি জোর দিয়ে বলেন, একজন মানুষ সৎ থাকলে তার দেশ ছাড়ার কোনো প্রয়োজন নেই এবং সৎ পথেই নেতৃত্ব দেওয়া সম্ভব।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495