হরমুজ প্রণালি ফের বন্ধ হওয়ায় ফিরে গেল ভারতগামী ১০ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর একাধিক জাহাজ মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রণালি অতিক্রমের চেষ্টা করা প্রায় ১০টি জাহাজ পথ পরিবর্তন করে ফিরে গেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফিরে যাওয়া জাহাজগুলোর বেশিরভাগই ছিল তেলবাহী ট্যাংকার। এদের মধ্যে কয়েকটির গন্তব্য ছিল ভারতের বিভিন্ন বন্দর।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, লারাক দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর জাহাজগুলো হঠাৎ করেই তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায়। এই এলাকাটি ইরান সাধারণত সামুদ্রিক চলাচল নজরদারির জন্য ব্যবহার করে থাকে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে পরবর্তীতে শনিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি আবারও বন্ধ রাখা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495