চীন থেকে চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ, ২৪ কোটি ডলারের প্রকল্প সই

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চীনের সঙ্গে চারটি নতুন জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পন্ন করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, চুক্তি অনুযায়ী চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। মোট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ক্রুড অয়েল ট্যাংকারের জন্য ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ারের জন্য ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “নতুন জাহাজগুলো বাংলাদেশের জাহাজ চলাচলের সক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। চীন বাংলাদেশের জনগণের জন্য বন্ধুত্বপূর্ণ নীতি বজায় রেখে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495