মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের সেবক বা শ্রমিক হিসেবেই যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় মূল লক্ষ্য হতে হবে সেবা, পদমর্যাদা নয়।

শুক্রবার রাতে হজ ফ্লাইট ২০২৬ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হজ ব্যবস্থাপনায় সেবামূলক মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অন্যায় বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও জানান, সীমিত সময়ের মধ্যেও এবারের হজ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ভাষায়, আগের যেকোনো সময়ের তুলনায় এবার দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টিকিট ব্যবস্থা সহজ হয়েছে এবং শতভাগ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

হজ ব্যবস্থাপনায় যুক্ত সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কর্মীদেরও তিনি প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বিমান এবং সৌদি আরবের বিমান সংস্থার কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ফলে হজযাত্রা নির্বিঘ্ন হবে বলে তিনি আশাবাদী।

হজযাত্রীদের উদ্দেশে তিনি দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তারা সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। পাশাপাশি তিনি সকলকে সততা ও ন্যায় পথে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495