ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি দেওয়া নিয়ে ইসলামি শরিয়তে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। কোরবানির বিধানে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিহিত, যা হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মবিসর্জনের ঘটনার সঙ্গে সম্পর্কিত।

ইসলামি বিধান অনুযায়ী, কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নারী-পুরুষের জন্য ওয়াজিব। যাকাত ও কোরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত হলেও, যাকাতের জন্য সম্পদ এক বছর থাকা জরুরি, কিন্তু কোরবানির ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়। জিলহজ মাসের ১০ তারিখ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের মধ্যে যেকোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

এখন প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি ওয়াজিব কি না। শরিয়তের ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন কিন্তু তার ওপর এমন ঋণ থাকে যা পরিশোধ করলে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে না, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব নয়। তবে ঋণ পরিশোধের পরও যদি নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

কোরবানির নিসাব নির্ধারণে হিসাবযোগ্য সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা, সোনা-রুপা, অলংকার, প্রয়োজনের অতিরিক্ত জমি, বাড়ি-গাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় অন্যান্য সম্পদ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495