সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কারণে টানা তিন দিন ৮ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবলে সৃষ্ট ত্রুটি মেরামতের কাজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে। এ সময়ে সারা দেশে ইন্টারনেট সেবার গতি ধীর হয়ে যেতে পারে কিংবা সীমিত আকারে সেবা পাওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় দ্রুততম সময়ে মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হলে স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495