কাওরান বাজারে সড়ক অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পরেছেন।

বুধবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী।

তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ দিকে ব্যবসায়ীদের আন্দোলনের কারণে কারওয়ান বাজার ও আশেপাশের সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে। চার দিকের সড়কেই গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সারাদিনের কর্মব্যস্ত শেষে অফিসগামীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন।

কারওয়ান বাজার মোড়ে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি (আইসিটি) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495